দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মাঠে লিওনেল মেসির সঙ্গে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তিনি বলেছেন, ঘটনাটি ছিল একটি ফাউলকে ঘিরে স্বাভাবিক মতবিরোধ, ব্যক্তিগত কোনো বিরোধ নয়।
প্রতিবেদন গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনযায়ী, ভিডিওতে মেসি ও বেলিংহাম দুজনকেই রেগে রয়েছেন মনে হলেও, খেলার পরে বেলিংহাম জানান একটি ফাউল ঘিরে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছিল।
ম্যাচ শেষে বেলিংহ্যাম বলেন, ‘মেসির সঙ্গে কথোপকথন? আসলে আমরা একটি ফাউল নিয়ে আলোচনা করছিলাম। বিষয়টি মোটেও খারাপ কিছু ছিল না। অনেকেই এটিকে বড় ঘটনা বানানোর চেষ্টা করবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি।’
তার ভাষ্য, তিনি মনে করেছিলেন এর আগে ইংল্যান্ডের পক্ষে একটি ফাউল দেওয়া উচিত ছিল। জবাবে মেসি অভিযোগ করেন, তার ওপর হওয়া একটি ফাউলও রেফারি উপেক্ষা করেছেন।
বেলিংহ্যাম বলেন, ‘আমি বলেছিলাম, এর আগে একটি ফাউল হয়েছিল। তখন মেসি বললেন, ‘আর আমার ওপর যে ফাউল করা হয়েছিল?’ আমি জবাবে বলি, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারবে।’ কথোপকথনটা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল।’
মাঠে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হলেও ম্যাচ শেষে মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান ইংল্যান্ডের এই ফুটবলার। তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে খেলতে পারা তার জন্য গর্বের বিষয়।
বেলিংহ্যাম বলেন, ‘অবশ্যই আমি পরাজিত দলের একজন, তাই কষ্টটা অনেক বেশি। কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য গর্বের।’
হারের হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এটা সত্যিই ভীষণ কষ্টের। আমি সেই ইংল্যান্ড দলের অংশ হতে চেয়েছিলাম, যারা অবশেষে বিশ্বকাপ জিতবে। কিন্তু আবারও সমর্থকদের সামনে একই হতাশার গল্প বলতে হচ্ছে, যা তারা বহু বছর ধরে শুনে আসছেন। এজন্য আমি সত্যিই দুঃখিত।’
সুত্র- গ্লোবো এস্পোর্ত
এমএম/